প্রতিটি সরকারী চাকরি প্রত্যাশীর প্রথম এবং প্রধান স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়া। তবে প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করলেও শুধু প্রলিমিনারিতেই ঝরে যায় ৯৫ শতাংশ। তাই, এই অংশে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশিল অবলম্বন করা। লাখো প্রতিযোগীদের থেকে নিজেকে এগিয়ে রাখতে উচিত শুরুতেই ৫১তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।
আজকের আর্টিকেলের মাধ্যমে- ৫১তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস | 51st BCS Preliminary Syllabus সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি- বিসিএস প্রিলিমিনারী সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে একটি স্পষ্ট তথ্য পাবেন। বিসিএস প্রস্তুতির প্রথম ধাপে অনেক সহায়ক হবে।
বিসিএস এর সিলেবাস অনেক বিশাল। সরকারী কর্ম কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন এই সিলেবাসে মোট ১০টি বিষয় থেকে প্রিলিমিনারি প্রশ্ন হবে। নিম্নে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয় এবং প্রতিটি বিষয়ের মান উল্লেখ করা হলো।
| বিষয়ের নাম | মানবণ্টন |
| বাংলা ভাষা ও সাহিত্য | ৩০ |
| English Language and Literature | ৩০ |
| বাংলাদেশ বিষয়াবলি | ২৫ |
| আন্তজার্তিক বিষয়াবলি | ২৫ |
| ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
| সাধারণ বিজ্ঞান | ১৫ |
| কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
| গাণিতিক যুক্তি | ২০ |
| মানসিক দক্ষতা | ১৫ |
| নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন | ১৫ |
| পূর্ণমান | ২০০ |
প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষাগুলোর মধ্যে বিসিএস প্রিলিমিনারি অন্যতম। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত নিজের অবস্থান যাচাই করাটাও গুরুত্বপূর্ণ। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে এবং নিয়মিত লাইভ পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থান যাচাই করতে আজই shikkhaguru.com এ যাত্রা শুরু করুন।
বিসিএস প্রিলিমিনারিতে ২০০ নম্বরের MCQ পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষার জন্য সময় থাকে ২ ঘণ্টা। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তজার্তিক বিষয়াবলি, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসন এই টপিকগুলোর উপরে প্রশ্ন হয়ে থাকে। নিম্নে বিষয় ভিত্তিক পূর্ণাঙ্গ প্রিলিমিনারি সিলেবাস – Bcs Preliminary Syllabus ও মানবণ্টন দেওয়া হলো।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা বিষয় থেকে মোট ৩০ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে বাংলা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো:
| টপিক | অন্তর্ভুক্ত বিষয় | মানবণ্টন |
| ভাষা | প্রয়োগ-অপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস | ১৫ |
| সাহিত্য | (ক) প্রাচীন ও মধ্যযুগ, | ০৫ |
| (খ) আধুনিক যুগ (১৮০০–বর্তমান পর্যন্ত) | ১০ |
বিসিএস প্রিলিমিনারির ইংরেজি বিষয় দুইটি অংশ দুইটি ভাগে বিভক্ত থাকে। এগুলো হলো: Language এবং Literature. ইংরেজি অংশের পূর্ণমান হলো ৩০। নিম্নে বিসিএস পিলিমিনারির ইংরেজি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
| টপিক | অন্তর্ভুক্ত বিষয় | মানবণ্টন |
| Part- I: Language | A. Parts of Speech:The Noun: (The Determiner, The Gender, The Number),The Pronoun, The Verb: (The Finite: transitive, intransitive, The Non-finite: participles, infinitives, gerunds, The Linking Verb, The Phrasal Verb, Modals), The Adjective, The Adverb, The Preposition, The Conjunction | 15 |
| B. Idioms & Phrases:Meanings of PhrasesKinds of PhrasesIdentifying Phrases | ||
| C. Clauses:The Principal ClauseThe Subordinate Clause:The Noun ClauseThe Adjective ClauseThe Adverbial Clause & its types | ||
| D. Corrections:The TenseThe VerbThe PrepositionThe DeterminerThe GenderThe NumberSubject-Verb Agreement | ||
| E. Sentences & Transformations:The Simple SentenceThe Compound SentenceThe Complex SentenceThe Active VoiceThe Passive VoiceThe Positive DegreeThe Comparative DegreeThe Superlative Degree | ||
| F. Words:MeaningsSynonymsAntonymsSpellingsUsage of words as various parts of speechFormation of new words by adding prefixes and suffixes | ||
| G. Composition:Names of parts of paragraphs/letters/applications | ||
| Part II: Literature | H. English Literature:Names of writers of literary pieces from the Elizabethan period to the 21st Century.Quotations from drama /poetry of different ages | 15 |
বাংলাদেশ বিষয়াবলি বিষয় থেকে বিসিএস প্রিলিতে ২৫ নম্বরের প্রশ্ন থাকে। বাংলাদেশ বিষয়াবলিতে অনেকগুলো টপিক থেকে প্রশ্ন আসে। তাই এই বিষয়ে ভালো করার জন্য সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিম্নে বিসিএস বাংলাদেশ বিষয়াবলির বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
| টপিক | অন্তর্ভুক্ত বিষয় | মানবণ্টন |
| ১। বাংলাদেশের জাতীয় বিষয়াবলি | প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; গণ অভ্যুত্থান ১৯৬৯; বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। | ০৬ |
| ২। বাংলাদেশের কৃষিজ সম্পদ | শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। | ০২ |
| ৩। বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি। | ০২ | |
| ৪। বাংলাদেশের অর্থনীতি | উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। | ০২ |
| ৫। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য | শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। | ০২ |
| ৬। বাংলাদেশের সংবিধান | প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। | ০৩ |
| ৭। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা | রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। | ০৩ |
| ৮। বাংলাদেশের সরকার ব্যবস্থা | আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার; স্থানীয় সরকার ব্যবস্থাপনা। | ০৩ |
| ৯। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। | ০২ |
৫১তম বিসিএস প্রিলিমিনারিতে আন্তজার্তিক বিষয়াবলি থেকে মোট ২৫ নম্বরের প্রশ্ন থাকে। নিম্নে আন্তজার্তিক বিষয়াবলির বিস্তারিত সিলেবাস ও মানবন্টন দেওয়া হলো:
| টপিক | পূর্ণমান |
| বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। | ০৫ |
| আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। | ০৫ |
| বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। | ০৫ |
| আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। | ০৫ |
| আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। | ০৫ |
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় থেকে বিসিএস প্রিলিমিনারিতে মোট ১০ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
| টপিক | মানবণ্টন |
| বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব | ০২ |
| অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। | ০২ |
| বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। | ০২ |
| বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। | ০২ |
| প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। | ০২ |
বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান অংশে ৩টি টপিক (ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান ) থেকে পাঁচ নম্বর করে মোট ১৫ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে সাধারণ বিজ্ঞান বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:
| টপিক | অন্তর্ভুক্ত বিষয় | মানবণ্টন |
| ভৌত বিজ্ঞান | পদার্থের অবস্থা, এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি। | ০৫ |
| জীব বিজ্ঞান | পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি। | ০৫ |
| আধুনিক বিজ্ঞান | পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হটিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্তা, ফোটন কণা ইত্যাদি। | ০৫ |
বিসিএস প্রিলিমিনারিতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোট ১০ নম্বরের প্রশ্ন আসে। নিম্নে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন উল্লেখ করা হলো:
| টপিক | অন্তর্ভুক্ত বিষয় | মানবণ্টন |
| কম্পিউটার | কম্পিউটার পেরিফেরালস (Computer Peripherals): কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ওসিআর (OCR) ইত্যাদি;কম্পিউটারের অঙ্গসংগঠন (Computer Architecture): সিপিইউ (CPU), হার্ড ডিস্ক (Hard Disk, এএলইউ (ALU) ইত্যাদি:কম্পিউটারের পারঙ্গমতা (Computer Performance);দৈনন্দিন জীবনে কম্পিউটার (Computer in Practical Fields): কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি;কম্পিউটারের নম্বর ব্যবস্থা (Number Systems of Computer);অপারেটিং সিস্টেমস (Operating Systems);এমবেডেড কম্পিউটার (Embedded Computer);কম্পিউটারের ইতিহাস (History of Computer);কম্পিউটারের প্রকারভেদ (Types of Computers);কম্পিউটার প্রোগ্রাম (Computer Program): ভাইরাস (VIRUS), ফায়ারওয়াল (Firewall) ইত্যাদি;ডেটাবেইস সিস্টেম (Database System)। | ০৫ |
| তথ্যপ্রযুক্তি | ই-কমার্স (E-Commerce);সেলুলার ডাটা নেটওয়ার্ক (Cellular Data Network): টুজি (2G), থ্রিজি (3G), ফোরজি (4G),ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি;কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network): ল্যান (LAN), ম্যান (MAN), ওয়াই-ফাই (WiFi), ওয়াইম্যাক্স (Wimax) ইত্যাদি;দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি (Information Technologies in Practical Fields);স্মার্টফোন (SmartPhone);ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web – WWW);ইন্টারনেট (Internet);নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি Daily-Use Computing Technology): ই-মেইল (E-mail), ফ্যাক্স (Fax) ইত্যাদি;ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট (Client-Server Management);মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ (Mobile Features);তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ (Tech-Giants Services & News): গুগল (Google), মাইক্রোসফট (Microsoft), আইবিএম (IBM) ইত্যাদি;ক্লাউড কম্পিউটিং (Cloud Computing);সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking): ফেসবুক (Facebook), টুইটার (Instagram), ইন্সটাগ্রাম (Twitter) ইত্যাদি;রোবটিক্স (Robotics);সাইবার অপরাধ (Cyber Crime)। | ০৫ |
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গাণিতিক যুক্তি বিষয় থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকে। নিম্নে বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি বিষয়ের বিস্তারিত সিলেবাসটি দেওয়া হলোঃ
| বিষয় | মানবণ্টন |
| বাস্তব সংখ্যা, ল.সা.গু. গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। | ৪ |
| বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। | ৪ |
| সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। | ৪ |
| রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরলক্ষেত্র ও ঘনবস্তু। | ৪ |
| সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। | ৪ |
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সর্বশেষ বিসিএস প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী মানসিক দক্ষতা সিলেবাসের পূর্ণমান ১৫। নিম্নে মানসিক দক্ষতা বিষয়ের সিলেবাসটি তুলে ধরা হলো:
১। ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)
২। সমস্যা সমাধান (Problem Solving)
৩। বানান ও ভাষা (Spelling and Language)
8। যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)
৫। স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation)
৬। সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)
বিসিএস প্রিলিতে নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয় থেকে ১৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। নিম্নে নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয়ের বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো: